স্থগিতাদেশের খবর
সঠিক নয়:
বিসিসিআই (bdnews25.wapamp.com/Dhaka)-
আইপিএল
থেকে ফ্র্যাঞ্চাইজি বিলুপ্তির
ব্যাপারে মুম্বাই হাই কোর্ট থেকে ডেকান
চার্জার্সের স্থগিতাদেশ
পাওয়ার খবর নাকচ
করে দিয়েছে ভারতীয়
ক্রিকেট বোর্ড
(বিসিসিআই)। সোমবার এ
ব্যাপারে আদালতে শুনানী রয়েছে বলে জ বোর্ডের এক
বিবৃতিতে বলা হয়,
“ডেকান চার্জার্স
ফ্র্যাঞ্চাইজির বিলুপ্তির
ব্যাপারে মুম্বাই হাই
কোর্ট স্থগিতাদেশ দিয়েছে বলে কয়েকটি সংবাদ
মাধ্যমে খরব এসেছে।” “শনিবার সকাল
সাড়ে দশটায় দুই পক্ষের
আইনজীবী আদালতে উপস্থিত
ছিলেন। আদালত দুই
পক্ষের কথা শুনেছেন
কিন্তু স্থগিতাদেশের ব্যাপারে কোনো রায়
দেননি। এ
ব্যাপারে সোমবার
পরবর্তী শুনানীর দিন
ধার্য করা হয়েছে,”
বলা হয় বিবৃতিতে। “ফ্র্যাঞ্চাইজি বিলুপ্তির
স্থগিতাদেশের তথ্য
সঠিক নয়।” এর আগে নির্ধারিত
সময়ে খেলোয়াড়দের
বকেয়া পরিশোধ
না করায় শুক্রবার
জরুরি সভায় বিসিসিআই
ডেকান চার্জার্সের বিলুপ্তির সিদ্ধান্ত
নেয়। পরে এক
বিবৃতিতে বিসিসিআই
জানায়, “বিসিসিআই
সম্পূর্ণভাবে যাচাই
করে খুব সতর্কতার
সঙ্গে বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছে।
দলে পরিচালনায়
ফ্র্যাঞ্চাইজির
পুরোপুরি অসামর্থ্যরে কারণেই
এই সিদ্ধান্ত।” ২০০৮ সালে ১০৭
মিলিয়ন ডলারের
বিনিময়ে ১০ বছরের
২০০৯ সালের আসরের
চ্যাম্পিয়ন ডেকান
চার্জার্সের মালিকানা পায় ডেকান
ক্রনিকেল হোল্ডিংস। গত
সপ্তাহে ডেকান
চার্জার্সের নিলাম
অনুষ্ঠিত হলেও ৮২.৭০
মিলিয়ন ডলারের দরপ্রস্তাব পছন্দ
না হওয়ার
মালিকানা হস্তান্তর
করা যায় নি।